Refund ও Return Policy
আমাদের বই digital product—তাই refund-এর নিয়মটা কেনার আগেই জেনে নাও।
সাধারণ নিয়ম
আমাদের বই digital: কেনার পর বইটা তোমার account-এ যোগ হয় এবং তুমি এই website-এই পড়তে পারো। একবার খুলে দেওয়া বই ফেরত নেওয়া সম্ভব নয়, তাই সাধারণভাবে refund দেওয়া হয় না।
কেনার আগে প্রতিটি বইয়ের পাতায় কয়েকটি নমুনা প্রশ্ন দেখে নিতে পারো।
যে ক্ষেত্রে আমরা সমাধান করব
কেনার 7 দিনের মধ্যে জানালে:
- ভুল বই তোমার account-এ যোগ হয়ে থাকলে
- বই না খুললে বা পড়া না গেলে
- টাকা কেটেছে কিন্তু বই পাওনি
প্রথমে আমরা সমস্যাটা ঠিক করে দেব বা ঠিক বইটা তোমার account-এ দেব। সেটা সম্ভব না হলে পুরো টাকা ফেরত দেব।
কীভাবে জানাবে
support@growthskool.bd-এ লেখো। সঙ্গে দাও বইয়ের নাম, payment-এর তারিখ ও bKash বা Nagad-এর transaction ID।
টাকা ফেরত কীভাবে আসবে
যাচাইয়ের পর টাকা ফেরত যাবে সেই bKash বা Nagad number-এ, যেখান থেকে payment করা হয়েছিল।
Return
কোনো physical বই বা file পাঠানো হয় না, তাই ফেরত পাঠানোর কিছু নেই।
সর্বশেষ update: 10 October 2026। প্রশ্ন থাকলে support@growthskool.bd-এ লেখো।