POLICY

Cookie Policy

এই website কোন cookie রাখে, কেন রাখে, আর তুমি কীভাবে না বলতে পারো।

Cookie কী

Cookie হলো ছোট একটি লেখা, যা website তোমার browser-এ রেখে দেয়, যাতে পরের বার তোমাকে চিনতে পারে। কিছু cookie ছাড়া site চলেই না (যেমন login); কিছু cookie শুধু হিসাব রাখার জন্য।

যে cookie ছাড়া site চলে না

  • Login (gs_session, gs_in): তুমি login করলে বসে, যাতে প্রতি পাতায় আবার login করতে না হয়। ৩০ দিন থাকে, বা Logout করা পর্যন্ত।
  • Login-এর সময় (gs_oauth, gs_next): Google দিয়ে login নিরাপদ রাখতে ও login-এর পর তোমাকে আগের পাতায় ফেরাতে। কয়েক মিনিট থাকে।

এছাড়া তোমার পছন্দগুলো (Day/Night mode, পড়ার লেখার মাপ, My Cart-এ কী আছে) শুধু তোমার নিজের device-এ জমা থাকে; আমাদের কাছে আসে না।

হিসাব ও বিজ্ঞাপনের cookie

  • Google Analytics (_ga দিয়ে শুরু হওয়া cookie): কতজন site-এ আসছে, কোন পাতা বেশি দেখা হচ্ছে, কোন device থেকে—এসব বুঝতে।
  • Meta Pixel (_fbp, _fbc): Facebook ও Instagram-এ আমাদের বিজ্ঞাপন দেখে কতজন site-এ এল ও কিনল তা মাপতে, আর যারা site-এ এসেছে তাদের কাছে বিজ্ঞাপন দেখাতে।

কী পাঠানো হয়, কী হয় না

পাঠানো হয়: কোন পাতা দেখেছ, device ও browser-এর ধরন, আনুমানিক এলাকা (internet ঠিকানা থেকে), আর এই কাজগুলো: বইয়ের পাতা দেখা, Add to cart, order শুরু করা, order জমা দেওয়া ও তার টাকার অঙ্ক।

পাঠানো হয় না: তোমার নাম, email, mobile number, transaction ID বা বইয়ের লেখা। বই পড়ার পাতা, My Library, My Profile, Login ও admin-এর পাতায় এই দুই tool একেবারেই চলে না।

Google ও Meta এই তথ্য তাদের নিজেদের নিয়ম অনুযায়ীও ব্যবহার করে; সেটা তাদের privacy policy-তে লেখা।

কীভাবে বন্ধ করবে

নিচের button চাপলে এই browser-এ Google Analytics ও Meta Pixel বন্ধ হয়ে যাবে। Login ও বই পড়া আগের মতোই চলবে।

চাইলে browser-এর settings থেকেও cookie মুছে ফেলতে বা আটকে দিতে পারো। তবে login-এর cookie আটকালে login থাকবে না।

সর্বশেষ update: 10 October 2026। প্রশ্ন থাকলে support@growthskool.bd-এ লেখো।

সময় ফুরোচ্ছে। সুযোগটুকু কাজে লাগাও।
স্বপ্নের পথে আরেক ধাপ।

প্রস্তুতির পথে আমরা পাশে।