POLICY

Privacy Policy

তোমার তথ্য নিয়ে আমরা কী করি, আর কী করি না—সহজ ভাষায়।

Website browse করার সময়

GrowthSkool BD-এর website দেখতে কোনো account বা ব্যক্তিগত তথ্য দিতে হয় না। কতজন site-এ আসছে ও আমাদের বিজ্ঞাপন কতটা কাজ করছে তা বুঝতে আমরা Google Analytics ও Meta Pixel ব্যবহার করি; এরা তোমার browser-এ cookie রাখে। কী পাঠানো হয়, কী হয় না, আর কীভাবে বন্ধ করবে তা Cookie Policy-তে লেখা আছে। Day/Night mode-এর মতো পছন্দ শুধু তোমার নিজের device-এ থাকে।

আমাদের hosting provider Cloudflare website চালু ও নিরাপদ রাখতে IP address-এর মতো সাধারণ technical তথ্য process করে।

Account খুললে

কেনা বই পড়তে login করতে হয়। তখন তোমার email ও নাম আমাদের কাছে থাকে, আর login ধরে রাখতে একটি cookie তোমার browser-এ বসে—এটি ছাড়া login কাজ করে না। আমরা কোনো password রাখি না।

কোন বই তোমার account-এ আছে, কোন পাতায় পড়া থামিয়েছ এবং দিনে কতগুলো পাতা খুলেছ—এই হিসাব রাখা হয়, যাতে পড়া চালিয়ে যেতে পারো এবং বই copy হওয়া ঠেকানো যায়। পড়ার পাতায় তোমার নাম ও email হালকা watermark হিসেবে দেখায়।

বই কেনার সময়

বই কিনলে order মিলিয়ে দেখতে ও বই তোমার account-এ দিতে যতটুকু তথ্য দরকার, শুধু ততটুকুই নেওয়া হয়: তোমার account-এর email ও নাম, কোন বই বা pack নিয়েছ, কত টাকা, bKash বা Nagad-এর transaction ID, আর যে number থেকে টাকা পাঠিয়েছ।

তোমার bKash বা Nagad-এর PIN বা password আমরা কখনো চাই না। কেউ GrowthSkool-এর নামে চাইলে দেবে না।

তথ্য কীভাবে ব্যবহার হয়

  • তোমার order ও payment মিলিয়ে দেখতে
  • বই তোমার account-এ দিতে ও support দিতে
  • তোমার কেনা বই সম্পর্কে দরকারি update জানাতে

তোমার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না।

আমাদের সঙ্গে যোগাযোগ করলে

Email, Telegram বা Facebook-এ message পাঠালে উত্তর দেওয়ার জন্য সেই message ও তোমার যোগাযোগের ঠিকানা আমাদের কাছে থাকে।

তোমার তথ্য দেখা, ঠিক করা বা মুছে ফেলা

তোমার সম্পর্কে আমাদের কাছে কী তথ্য আছে জানতে, ভুল ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে support@growthskool.bd-এ লেখো।

এই policy বদলালে

তথ্য নেওয়া বা ব্যবহারের নিয়মে কিছু বদলালে এই page update করা হবে এবং নিচের তারিখ বদলাবে।

সর্বশেষ update: 10 October 2026। প্রশ্ন থাকলে support@growthskool.bd-এ লেখো।

সময় ফুরোচ্ছে। সুযোগটুকু কাজে লাগাও।
স্বপ্নের পথে আরেক ধাপ।

প্রস্তুতির পথে আমরা পাশে।